বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট, মাধবপুর ও লাখাইয়ে বজ্রপাতে নিহত ৪ ॥ আহত ১

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট, মাধবপুর ও লাখাইয়ে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ জন। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের লোহারপুর বস্তি এলাকার শুক্রা মুন্ডার ছেলে পরীতি মুন্ডা (২৬) একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০) ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আলী আফসার তালুকদারের ছেলে এহিয়া তালুকদার (৩৫)। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের নুর মিয়ার ছেলে সাইদুর রহমানকে (২২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-গতকাল বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল। বেলা ৪টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের
মাধবপুর থেকে রিফাত উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের বলু মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) মারা গেছে।
বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান, খোকন গ্রামের পাশের মাঠে ধান আনতে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। নিহত খোকন মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় বালু কাটা শ্রমিক পরীতি মুন্ডা (২৬) ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর শ্রমিক মাসুক মিয়া (৩০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যে ৭টায় তার মৃত্যু ঘটে। এদিকে, একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে বজ্রপাতের ঘটনায় সাইদুর রহমান (২২) নামে এক যুবক আহত হন। এ ছাড়া লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের এহিয়া তালুকদার (৪৫) বাড়ির পাশের ধানের খলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করলে বেলা ৪টায় তার মৃত্যু হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com