বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে-আজমিরীগঞ্জের জলসুখা এলাকার মাদনা মিয়ার ছেলে আশিক মিয়া (৪০), একই এলাকার রেজিক মিয়ার ছেলে শহীদুল মিয়া (২৫), আব্দুল কাদিরের ছেলে শহীদ মিয়া (৪০) ও ময়মনসিংহ জেলার মদন উপজেলার মাজামগাঁও গ্রামের মেরাজ মিয়ার ছেলে স্বপন মিয়া (৩২)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা সদরের কুশিয়ারা নদীর নৌ-টার্মিনাল এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার শিবপাশা গ্রামের মাদক ব্যবসায়ী মখলিছ মিয়ার বাড়ি থেকে ওই চার ব্যক্তি একটি ড্রামের ভেতরে করে ১১ কেজি গাঁজা নিয়ে ময়মনসিংহ জেলার মদন উপজেলায় যাচ্ছিলেন। উপজেলা সদরের কুশিয়ারা নদীর নৌ-টার্মিনাল এলাকা দিয়ে তারা একটি নৌকায় করে যাওয়ার সময় সন্দেহ হলে থানা পুলিশ তাদের আটক করে। পরে ড্রামের ভেতর থেকে ওই গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য এক লাখ ১০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com