বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে পিপিএম পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” পদক পেয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। গতকাল রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তাকে পিপিএম পদক পরিয়ে দেন। পদক পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ডাকাত গ্রেফতার, বিকল্প বিরোধ নিষ্পত্তি, পুলিশের ভাবমূর্তি উন্নত করা, পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতার কারণে এসব পদক দেয়া হচ্ছে। তিনি বলেন- হবিগঞ্জকে শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছি বলে কর্তৃপক্ষ আমাকে এ পদকে সম্মানীত করেছেন। এ অর্জন শুধু আমার নয়, এটি পুরো হবিগঞ্জ জেলা পুলিশও হবিগঞ্জবাসীর। এ জন্য তিনি পুলিশ কর্তৃপক্ষ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সারা দেশের ১৪ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, ২০ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা” এবং ৫৬ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা” প্রদান করা হয়। তাদের মধ্যে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন। ডিএসবি আরো জানায়, ২০১৯ সালে পুলিশ বাহিনীর অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ হবিগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ডাকাতি মামলার মালামাল উদ্ধারসহ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে পিপিএম পদক প্রদান করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম. রাজু আহমেদকে আইজিপি পদক, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ রকিবুল হাসানকে আইজিপি পদক এবং জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ-এ কর্মরত এসআই (নিঃ) আবুল কালাম আজাদকে আইজিপি পদকে ভূষিত করা হয়েছে।
আগামী ৭ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আইজিপি পদকপ্রাপ্তদের হাতে হাতে পদক তুলে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com