বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে জীবিত ব্যাক্তিকে মৃত সাজিয়ে দলিল ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জিবিত ব্যাক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিটরাইটার আব্দুল আলীমসহ দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট উপজেলার হাতুরাকান্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র জুনায়েদ আহমেদ বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এ এই মামলা দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হল একই উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল আউয়ালের পুত্র চুনারুঘাট সাবরেজিষ্টার অফিসের সনদ নং-৭৩ ডিটরাইটার আব্দুল আলীম ওরফে কাউছার, জিকুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ওয়াহিদ মিয়াসহ আরও একজন মহিলা। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য চুনারুঘাট উপজেলা সাব রেজিষ্টার অফিসারকে নির্দেশ প্রদান করেন। যার নং- সিআর ৬১২/১৯ইং। মামলার বিবরণে জানা যায়, জানুয়ারী মাসের ১৭ তারিখ জিকুয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী জিবিত আমিনা খাতুনকে মৃত দেখিয়ে ভুয়া মাঠ পর্চা ও ওয়ারিসান সনদপত্রসহ বিভিন্ন কাগজপত্র জাল করে আব্দুল আলীম ও ওয়াহেদ মিয়া বাদী জুনেদের কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয় এবং একটি জাল দলিল সৃষ্টি করে যার নং- ২১২/১৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com