বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আমিরচাঁন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবী সংগঠন আমিরচাঁন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব গ্রামে আমির আলী নিবাস প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে ৬ শতাধিক কম্বল বিতরণ করা হয়। আমিরচাঁন কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক ও আমিরচাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক রোটারিয়ান মোঃ আব্দুল কাশেম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরনী সভা অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণের পূর্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী রনু মিয়া চৌধুরী, ডাঃ ইকবাল আহমেদ, এডঃ সোরাব খান, দৈনিক প্রভাতী খবরের হবিগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান, ইউপি সদস্য লিটন মিয়া তালুকদার ও ইউপি সদস্য আব্দুল আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব সমাজসেবী, শিক্ষানুরাগী ও আমিরচাঁন কমপ্লেক্স এর ব্যপস্থাপনা পরিচালক আব্দুল কাশেম ও তার পরিবারের সদস্যবৃন্দ সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয় ‘আমিরচাঁন ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশন বেশকিছুদিন যাবত এলাকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে এলাকার প্রায় ৬ শতাধিক গরীব-অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন মোঃ আব্দুল কাশেম ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। মোঃ আব্দুল কাশেম বলেন, পনেরো বছর ধরেই আমাদের পরিবারের পক্ষ হতে দুঃস্থ মানুষের কল্যানে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। তবে বর্তমানে ‘আমিরচাঁন ফাউন্ডেশন’ গঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে কল্যাণমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরো কাজ করা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com