শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি আবু জাহির এর সাথে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য এডঃ মোঃ আবু জাহির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যদের বাসভবনে প্রেসক্লাব নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী, কার্যনিবাহী কমিটির সদস্য এডঃ মনসর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, আলমগীর খান, বিদায়ী কমিটির সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া। এ সময় নব-নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ এমপি আবু জাহিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এমপি আবু জাহির নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন অতীতের ন্যায় প্রেসক্লাব উন্নয়ন ও সাংবাদিকদের কল্যানে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com