রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য ষান্মাসিক র‌্যালী বের করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এক কর্মসূচীর আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। বর্ণাঢ্য এ ষান্মাসিক র‌্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও কর্মীবৃন্দ। র‌্যালীতে অংশগ্রহন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। র‌্যালীতে সিডিসিসহ বিভিন্ন সংগঠনে নারীরা অংশগ্রহন করে। তারা সচেতনতা মুলক ফেস্টুন বহন করে। শ্লোগান ছিল, ‘নারী ভূমিকার স্বীকৃতি দিন’, ‘নারীর প্রতি বৈষম্য, পরিবার, সমাজ ও জাতীয় উন্নয়নের অন্তরায়’, শিক্ষিত মা, শিক্ষিত সন্তান, শিক্ষিত জাতি’ ইত্যাদি। ষান্মাসিক র‌্যালীটি হবিগঞ্জের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পৌরভবনে গিয়ে শেষ হয়। এর আগে পৌরভবনের সভাকক্ষে রোকেয়া দিবসের এক সভায় বক্তব্য রাখেন মেয়র মিজানুর রহমান মিজান। মেয়র বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন, সমাজ আজ তার সুফল ভোগ করছে। তিনি বলেন বর্তমানে দেশের বিভিন্ন স্তরে নারীরা দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য অসামান্য ভূমিকা রাখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com