সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রিচি অগ্নিকোনা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের অগ্নিকোনা জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার বিকেলে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় মুসল্লীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি। পরে মসজিদ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে সমাজের বিত্তবানদের উচিত নিজ এলাকার মসজিদ সাধ্যমতো সহযোগিতা করা। এ সময় অগ্নিকোনা মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানান তিনি।
অগ্নিকোনা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ আছান উল্লা মাস্টার। সভা পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন অগ্নিকোনা পঞ্চায়েত সভাপতি আরব আলী, হাড়িয়াকোনা পঞ্চায়েত সভাপতি হাজী আব্দুর রহিম, অগ্নিকোনা পঞ্চায়েত সাধারণ সম্পাদক সামছু মিয়া, আব্দুর রউফ মাসুক, রিচি ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাদিকুর রহমান মুকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com