রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক কর্ণেল মোতাহার খানের জানাযার পর সামরিক মর্যাদায় দাফন

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খানের ১ম জানাযা সকাল ১০ টায় হবিগঞ্জ ষ্টাফ কোয়ার্টার মাঠ ও ২য় জানাযা বাদ জোহর বানিয়াচং এড়ালিয়া মাঠে অনুষ্টিত হয়েছে। জানাজায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে বক্তৃতা/দোয়া চান বড় ও ছোট ছেলে নিউইয়র্ক প্রবাসী হেমায়েত হোসেন খান (হাদি) ও হিমায়েত হোসেন খান (হিমি), আব্দুল মজিদ খান এমপি, উইং কমান্ডার মোঃ ফরহাদ হোসেন খান (ছিটো), সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী, আইএমও বাংলাদেশের প্রতিনিধি ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, ওয়ার্ল্ড ব্যাংকের আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খান আজাদ, হবিগঞ্জের সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, সাবেক জেলা চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট ঠিকাদার মোঃ ফুল মিয়া প্রমূখ। জানাজা পড়ান অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান। পর মরহুমের জন্মস্থান বানিয়াচং সাগরদীঘির পশ্চিমপাড়স্থ “খান বাড়ী” সংলগ্ন পারিবারিক গোরস্তানে মরহুম পিতা এম.এল.এ খান সাহেব নূরুল হোসেন খান এডভোকেট ও বড়ভাই সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান এবং পি.পি এডভোকেট আহমদ হোসেন খানের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাযার পর বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ আদনান এর নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার, তোপধ্বনি ও বিউহোগল বাজানো শেষে সামরিক মর্যাদায় কবরস্থ করা হয়েছে। উল্লেখ্য, সাবেক কর্নেল মোতাহার হোসেন খান (৮৩) গত সোমবার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com