রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের কথা ভাবেন বলে, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন বিষয়ে ভাতা দিচ্ছেন। শীত আসার সাথে সাথেই সারাদেশে অস্বচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। আমরা সবসময়ই মেহনতি মানুষের পাশে থাকি। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ জনবান্ধব এবং তৃণমূল মানুষের সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, রেড ক্রিসেন্ট প্রতিবছরই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায়। সরকারের পাশাপাশি এভাবে সকলেই আন্তরিকভাবে অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো উচিত। হবিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, রেড ক্রিসেন্ট সদস্য শফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট মোল্লা আবু নাইম মোহাম্মদ শিবলী খায়ের, সাবেক তথ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ শিবলী, সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য প্রমুখ। আয়োজকরা জানান, গত কয়েকদিনে হবিগঞ্জ শহরের অস্বচ্ছল ৩ শতাধিক মানুষ খুঁজে একটি একটি কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে সকলকে একত্রিত করে তাদেরকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com