বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর সংলগ্ন বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ ৩০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সংলগ্ন বিজয়নগরে দুটি বিলাশ বহুল বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বি.বাড়ীয়া সদর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি হলে উভয় দিকে শত শত গাড়ী আটকা পড়ে। পুলিশ নিহত বাস চালকের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্টো- ব-১১-৬১৬৬) মহাসড়কের বিজয়নগরের আমতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী স্ক্যানিয়া গ্রিনলাইন এর একটি বাসের (ঢাকা মেট্টো -ব-১৪-৪১১৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসি বাস চালক দুলাল মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। গ্রিনলাইন চালককে আশংকাজনক অবস্থায় ২ পা কেটে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। উভয় গাড়ীর আহত হয়েছে প্রায় ৩০ যাত্রী। এর মধ্যে হাসান উল্লা (২৬), রুবেল (২৪), নজরুল (৩০), আফসার (২৮), রমজান (২০), বুট্টো (১২), আবুল খায়ের (৪৩), মুখলেছুর (৩০), ফারুক মিয়া (২৮), আমীর হোসেন (২৫) ও নুর আলম (৩৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীদের বি.বাড়ীয়া সদর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুলালের বাড়ী ময়মনসিং জেলায় বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com