বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক সাথে মতবিনিময়কালে ডা. শাহ নেওয়াজ প্রতি বছর ২জন সাংবাদিককে শ্রেষ্ট পুরস্কার প্রদান করা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ড. মোঃ শাহনেওয়াজের আমন্ত্রণে গতকাল রাতে একঝাক সাংবাদিক মিলিত হন হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের হোটেল স্কাই কুইন রেষ্টুরেন্টে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ফ্রিল্যান্স সাংবদিক মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম, সাপ্তাহিক হবিগঞ্জ এর সম্পাদক মাসুদ আলী চৌধুরী ফরহাদ, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন দুলাল, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, বানিয়াচঙ্গ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, দৈনিক আয়নার পরিচালক আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া, শুভ প্রমুখ।
এ সময় সাংবদিকতার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে সাংবাদিকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবছর ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার দু’জন সাংবাদিককে শ্রেষ্ট পুরস্কার প্রদানের ঘোষণা দেন ড. শাহনেওয়াজ। চলতি বছর থেকেই তা চালু করা হবে বলে তিনি তিনি জানান। সাংবদিকগণ ড. শাহনেওয়াজের এ উদ্যোগকে স্বাগত জানান। পরে ড. মোঃ শাহনেওয়াজ এর আমন্ত্রনে সাংবাদিকগণ নৈশ ভোজে মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com