সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে চা-শ্রমিকদের মাঝে এসপি মোহাম্মদ উল্ল্যা’র শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অসহায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম পিপিএম।
চুনারুঘাট উপজেলার লালচান বাগান ও দেউন্দি বাগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই শতাধিক গরীব-অসহায় চা-শ্রমিকের মাঝে তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক দাম, দেউন্দি চা-বাগানের ম্যানেজার রিয়াজ আহমেদ, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল হালিম, শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, এসআই হাবিব, এসআই মলাই মিয়া, পুলিশ সদস্য মুসলিম উদ্দিন, সুহেল মিয়া প্রমূখ। এসপি মোহাম্মদ উল্ল্যা চা-শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “ভালো মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে, তবেই সমাজ ও দেশ সাফল্যের সাথে এগিয়ে যাবে। সমাজকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে হবে। মনে রাখবেন, মাদকসেবীরা কখনো পুলিশে চাকরি পাবে না। তাই মাদকদ্রব্য থেকে নিজেদের দূরে রাখতে হবে। তিনি আরো বলেন, কষ্ট করে হলেও আপনাদের সন্তানদের পড়ালেখা করাবেন। পড়াশোনার কোনো বিকল্প নেই। সন্তানদের দুধ, ডিম ও পুষ্টিকর খাবার খাওনোর চেষ্টা করবেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com