রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সফলতার স্বাক্ষর রাখছেন নারীরা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শুধু রাজনীতিতেই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীর বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে। জননেত্রী শেখ হাসিনা বিশ্বে প্রভাবশালী নারী নেত্রীর তালিকায় এবং সফল প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ স্থান অধিকার করেছেন। তাঁর কর্মকান্ডের অনুকরণে কাজ করলে নারী সমাজ আরো এগিয়ে যাবে।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করেছে। হবিগঞ্জের নারীরাও এক সময় অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু বর্তমান সরকারের কারণে রাজনীতিসহ সকল ক্ষেত্রেই নারীরা এগিয়ে গেছেন। এ সময় হবিগঞ্জ মহিলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে আওয়ামী লীগ তাদের সাংগঠিনক কার্যক্রমে পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ জাতীয় পারিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- সভাপতি ইসমত আরা জলি, শাহানারা চৌধুরী, তাহের চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোসাদ্দেকা আক্তার নেলী, অ্যাডভোকেট মাসুদা বেগম চৌধুরী হাসান, হেনা বেগম, ফেরদৌস আরা বেগম, জাহেনারা আক্তার বিউটি, রওশন আরা ভূইয়া লাকী, সালেহা চৌধুরী, ফাতেমাতুজ জোহরা রিনা, অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী, সৈয়দা শরীফা আক্তার কুমকুম, পেয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পণা বালা পাল, অ্যাডভোকেট জেনী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com