বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে চাঁদার দাবিতে যুক্তরাজ্য প্রবাসীর কোটি টাকার আলিশান বাড়ি দখলের হুমকি

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ১২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের উস্তার মিয়ার পুত্র জমির মিয়া ও তার লোকজন একই গ্রামের যুক্তরাজ্য প্রাবাসী মুক্তাদির মিয়ার কোটি টাকার বাড়ি দখলের হুমকি দিয়েছেন। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ ও একাধিক সূত্র জানায়, যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত মুখ মুক্তাদির মিয়া শীত মৌসুমে দেশে বেড়াতে আসেন। তিনি এলাকার হতদরিদ্র লোকজনকে বিভিন্ন সহায়তা প্রদান করেন। এরই অংশ হিসেবে এলাকার আলোচিত জমির মিয়া প্রবাসী মুক্তাদির মিয়ার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে তার নিকট কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এবং তার পরিবারের লোকজনকে হত্যা, গুম ও অপহরণের হুমকি দেয়। ভয়ে ওই প্রবাসী বৃটিশ হাই কমিশনসহ হবিগঞ্জ পুলিশ সুপার এবং বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর নিকট জমির মিয়া গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমধ্যামে প্রকাশিত হলে হুমকির মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে প্রবাসী মুক্তাদির মিয়া পরিবারের লোকজনকে নিয়ে চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছেন। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com