বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ সরকারি কলেজে বিজয় দিবস উদ্যাপিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন এবং সকাল ৮ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে কলেজ প্যারেড গ্রাউন্ডে অধ্যক্ষ জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় কলেজের মারুফ-এনায়েত অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলীর সভাপতিত্বে এবং কলেজের প্রদর্শক মোঃ দুদু মিয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, মোঃ আরোজ আলী শেখ, কৃপেশ চন্দ্র দেব, মোঃ রেজাউল আলম, অসীম কুমার রায়, মোঃ মোদ্দাচ্ছির আলী ও সাবেক ছাত্র পারভেজ চৌধুরীসহ প্রমুখ। অধ্যক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com