বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার এক বাসিন্দা। সিসি টিভি ফুটেজে তার মৃত্যুর ভিডিও রেকর্ড হওয়ায় তা দেখতে আসেন এলাকার পাড়া-প্রতিবেশীরা। ১৬ ডিসেম্বর রোজ সোমবার সকাল ৮ টায় বগলা বজারে যতীন্দ্র ভবনে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি প্রদীপ বনিক জীবদ্দশায় প্রায় ২০ বছর যাবত বগলা বাজারের শ্রী গুরু শিল্পালয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার দিন সকালে মহান বিজয় দিবসের পতাকা উড়ানোর জন্য তিনি প্রস্ততি নিচ্ছিলেন। সিসি টিভি ফুটেজে দেখা যায় একটি বাশের দন্ডে পতাকা বাধার সময় তিনি চিৎ হয়ে বারান্দার ফ্লোরে পড়ে যান। প্রদীপ বনিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে বগলা বজার এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। সে আজমেরীগঞ্জ উপজেলার শমীপুর গ্রামের মৃত নানু বনিকের ছেলে প্রদীপ বনিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com