বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মোতাচ্ছিরুল ইসলামের প্রচেষ্ঠায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করছে যাদবপুর ও গোপালপুর গ্রামবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৯০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের প্রচেষ্ঠায় দীর্ঘ দিন পর নিজস্ব অর্থায়ণ ও স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন লোকড়া ইউনিয়নের যাদবপুর ও গোপলপুর গ্রামবাসী। এই কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে উপজেলা চেয়ারম্যান নিজেও তাদের আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এতে খুশি গ্রামবাসীরা।
গতকাল বিকালে যাদবপুর ও গোপালপুর গ্রামে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় উপস্থিত মুরব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, যে কোন কাজে আমাকে পাশে পাবেন। এটা আমার দায়িত্ব ও কতর্ব্য। তবে উন্নয়ন মূলক কাজে সকলের সযোগিতা প্রয়োজন। আপনারা নিজেদের মধ্যে কোন ধরনের ঝগড়া বা মতবিরোধ সৃষ্টি করবেন না। যে বেশি পরিশ্রম করবে জনগনই তার মূল্যয়ন করবে।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আপনাদের ভালবাসায় আমি চির ঋণী। আমি নিজেকে দেশ ও দশের স্বার্থে বিলিয়ে দিতে প্রস্তুত। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন মূলক কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ হয়ে উঠুবে সুন্দর ও সমৃদ্ধিময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com