বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অলিপুরে পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে শিশুসহ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে পুলিশের পিকআপ ভ্যানের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মহিলা শিশুসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় এ ঘটনাটি ঘটে। আহত ও পুলিশ সুত্রে জানা যায়, বাঘাসুরা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ মুখি একটি সিএনজি উল্লেখিত স্থানে পৌছলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় বাঘাসুরা গ্রামের আক্তার হোসেনের পুত্র সিএনজি চালক মোশারফ (২৫), আহাদ মিয়ার পুত্র মখলিছ মিয়া (৩০), আক্তার মিয়া (৮০), শাকিবুন্নাহার (৩০), নাজু আক্তার (২৫) সিরাজ চৌধুরী (৬৫), আনোয়ারা (৩০), ফাতেমা (৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, পুলিশ তাদের পেছন থেকে ধাওয়া করে। এ সময় অলিপুর রেলওয়ে গেইট এলাকায় দাড়ালে পেছনের দিক থেকে তাদের ধাক্কা দিলে তাদের সিএনজিটি উল্টে তারা আহত হয়। এ ব্যাপারে হাইওয়ে থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশ মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ। ওই সময় পুলিশ টহল দেয়া অবস্থায় সিএনজিটি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com