বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাথায় কাপনের কাপড় ও হাতে লাঠি নিয়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে হবিগঞ্জে মাথায় কাপনের কাপড় ও হাতে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের আরডিহল প্রাঙ্গন থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের আহশানিয়া মিশনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি রায়েদ চৌধুরী রিংকু, এনামুল হক মিঃ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল রহমান শাওন, হাবিবুর রহমান রিংকু, সাইদুর রহমান, শেখ আবদুল আজিজ, আলী রেজা উজ্জ্বল, আল আমিন তালুকদার, হানিফ আহমেদ নিরব, রুবেল খান, সহ সাধারণ সম্পাদক, শাহ জামান, সাজন চৌধুরী, আঃ রউফ, মিনহাজ আহমেদ, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক খাইরুল আরাফাত রাজ, জেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান, আবিদুর রহমান রাকিব, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, মাহবুব রহমান, ফয়ছল আহমেদ, পিয়াস, মুবিন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com