বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে তফসীল ঘোষণা করেন ২০২০-২১ সেশনের প্রধান নির্বাচন কর্মকর্তা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ ক্লাবের সদস্যবৃন্দ। তফসীল ঘোষণার সাথে সাথে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
তফসীল ঘোষণা অনুযায়ী ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ, ২০ ডিসেম্বর মনোনয়ন ক্রয়, ২১ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ২২ ডিসেম্বর প্রত্যাহার। এর আগে গত ৪ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সহকারি নির্বাচন কর্মকর্তা চুনারুঘাট রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হায়দার সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com