রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের কোর্ট স্টেশনে স্ট্যান্ডে টুল আদায় নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোর্ট স্টেশন এলাকায় টমটম অটোরিকশা স্ট্যান্ডে টুল আদায় করাকে কেন্দ্র দু’দল শ্রমিকের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায়-দফায় এ সংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহত সুত্রে জানা যায়, কোর্ট স্টেশন এলাকায় স্ট্যান্ডের টমটম অটোরিকশা চালকদের থেকে আদায় করা টুলের টাকা স্ট্যান্ড কমিটির সভাপতি আফজল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের কাছে গচ্ছিত থাকতো। সম্প্রতি আদায়কৃত টুলের হিসাব নিয়ে উভয়ের মধ্যে গড়মিল ও মনমালিন্য চলে আসছিল। ওই দিন এ টাকার ভাগ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়প দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ৩ ঘন্টা ব্যাপী চলাকালিন এ সংঘর্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া, রাজন মিয়া, মিজান মিয়া, মুজিবুর রহমান, আব্দুল মন্নাফ, ফরিদ মিয়া, বিল্লাল মিয়া, মতলিব মিয়া, ইসলাম উদ্দিন, রুমান মিয়া, ইমরান আহমেদ, দুলাল মিয়া, আব্দুর রহমান, কামাল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই টমটম অটোরিকশা চালক। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখনো কোন অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com