বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাপনের কাপড় পাঠিয়ে সাংবাদিক ইমদাদুল হোসেনকে হত্যার হুমকি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাপনের কাপড় পাঠিয়ে বানিয়াচংয়ের সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ থেকে বানিয়াচংমুখী একটি সিএনজি অটোরিক্সায় একজন অপরিচিত লোক প্লাষ্টিকের ব্যাগে কসটিপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট দিয়ে ড্রাইভারকে সাংবাদিক ইমদাদ এর মোবাইল নাম্বার দিয়ে দেয়। সিএনজি অটোরিক্সাটি সন্ধ্যা ৭টায় বানিয়াচং শহীদ মিনার সংলগ্ন এলাকায় আসামাত্র সাংবাদিক ইমদাদকে ফোনে জানানো হয় আপনার একটি জিনিস রয়েছে এসে নিয়ে যান। তাৎক্ষনিক ইমদাদ তার বড়বাজারস্ত্র হ্যাঙ্গার ফ্যাশন থেকে শহীদ মিনার যাওয়ার পর সিএনজি ড্রাইভার প্যাকেটটি তার হাতে দেন। প্যাকেটটি নিয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন মোতাব্বির মিয়ার দোকানে এসে খুলে দেখতে পান প্যাকেট এর ভিতরে কাপনের কাপড়সহ মৃত ব্যক্তিকে গোসল করানোর সকল উপকরন রয়েছে এবং খামের ভিতরে একটি চিরকুট পাওয়া যায়। যাতে অকথ্য ভাষায় গালি দিয়ে সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হুমকি দেয়া হয়। তাৎক্ষনিক তিনি স্থানীয় সাংবাদিকদের ডেকে বিষয়টি অবহিত করেন। আজ বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকরা এ বিষয় নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com