বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক শফিকুল আলম চৌধুরীর মায়ের ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল আলম চৌধুরীর মাতা আলহাজ¦ আমিনা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। শনিবার ভোর ৪টায় তিনি শহরের পুরানমুন্সেফি এলাকার নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বাদ যোহর সওদাগর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর নিজ বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে দ্বিতীয় নামাজে শেষে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য রিংকু, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক নূরুজ্জামান ভূঁইয়া মামুন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমূখ। এছাড়াও শোক প্রকাশ করেছেন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের মোঃ কাউছার আহমেদ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com