বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বুল্লা বাজারে ৬ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লখাই উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ধ্বংস করা হয় বিপুল পরিমান মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্যর। মিষ্টান্নতে ঢাকনা না থাকা, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে মিষ্টান্ন তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মিষ্টির প্যাকেটে অতিরিক্ত কাগজ ঢুকিয়ে ওজনে কারচুপি করারা অপরাধে আদর্শ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে আরো ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এদিকে অবৈধ ঔষুধ বিক্রির অপরাধে বাজারের আদিকা ফার্মেসিকে ১ হাজার টাকা ও মেয়াদবিহীন খাদ্য দ্রব্য বিক্রির অপরাধে অনিল ভেরাইটিজ স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং বিপুল পরিমানা মেয়াদউত্তীর্ণ ও মেয়াদবিহীন খাদ্য দ্রব্য ধ্বংস করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নয়নের নেতৃতে লাখাই থানা পুলিশের একটি টিম ও উপজেলা সহকারী স্যানিটারী ইন্সপেক্টর মোঃ লুৎফুর রহমান। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com