বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর মঞ্চে গ্রুপ থিয়েটার দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৫২১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর মঞ্চে গ্রুপ থিয়েটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত। সাধারণ সম্পাদক হারুন সাঁইর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, গ্রুপ থিয়েটার ফেডারেশানের কার্যকরি পরিষদের সদস্য ইয়াছিন খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোজ্জাম্মেল হক, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি জিতু আহমেদ মাখন, মুখলেছুর রহমান, মোঃ নুরুল হক, যুগ্ম সম্পাদক মখলিছুর রহমান, এম এ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, নাট্যকর্মী মিজানুর রহমান সুমন, শামীমুর রহমান, আল আমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com