রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরের ইনাতাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ইনাতাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল আহমেদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের হাজী আব্দুর রহমানের পুত্র। জানা যায়, সে দীর্ঘদিন ধরে স্বপরিবারে শহরের ইনাতাবাদ এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। জুয়েল আহমেদের পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শেখ নুর হোসেন জানান, দুপুরে গোসল শেষে ভেজা কাপড় বাড়িতে টানানো বৈদ্যুতিক তারে রাখা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন জুয়েল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে ডাঃ মুখলেছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, ময়নাতদন্তের জন্য জুয়েলের মরদেহ হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com