শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। গতকাল ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-সিলেটের বিয়ানী বাজার উপজেলার ফতেহপুর গ্রামের সোনামুদ্দিন এর ছেলে রুবেল আহম্মেদ (২২), একই গ্রামের পংকী মিয়ার ছেলে এমরান হোসেন রাহেল (২৪) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অনন্তপুর গ্রামের খলিল মুন্সির ছেলে রুহুল আমীন (১৪)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওইদিন সকালে কুমিল্লা থেকে শায়েস্তাগঞ্জগামী মাছ ভর্তি মিনি ট্রাক (কুমিল্লা-ম-৫১-০০৩৪) উল্লেখিত স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৯২৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি ধুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবেল আহম্মেদ এবং রুহুল আমীন মারা যায়। অপরদিকে এমরান হোসেন রাহেলক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায়। গুরুতর আহতরা হলেন রিহাদ (১৪), শিহাম (২৩), মোস্তফা (৩০), অজ্ঞাত (২৮), বাশার (১৬), বাছির (৪০)। তাদেরকে বি.বাড়ীয়া সদর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাই-ওয়ে থানার এস.আই কামাল হোসেন জানান-বিজ্ঞ এ.ডি.এম’র অনুমতিক্রমে নিহতের লাশ স্বজনরা বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com