শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচঙ্গে অতিথি পাখি বিক্রির দায়ে নবীগঞ্জের ১ ব্যক্তির অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচ থেকে ॥ বানিযাচংয়ে অতিথি পাখি বিক্রিরদায়ে নবীগঞ্জের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল সকালে স্থানীয় আদর্শবাজারে অভিযান চালিয়ে অতিথি পাখি বিক্রির দায়ে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর ৩৮ ধারা অনুসারে নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের রমজান আলীকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান। এ সময় ওই পাখি বিক্রেতার কাছ থেকে বারটি বালিহাঁস উদ্ধার করে উপস্থিত শত শত জনতার সামনে আকাশে উড়িয়ে দেন এসিল্যান্ড মতিউর রহমান খান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, অতিথি পাখির নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে। কোথাও এ ধরনের পাখি বিক্রেতা এবং পাখি শিকারীকে দেখলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধও করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com