নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের মৃত হাজ্বি আফরোজ মিয়ার পুত্র বিএনপির নেতা সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব রহুল আমিন ছোট ভাই লন্ডন প্রবাসী শামীম মিয়া গতকাল মঙ্গলবার লন্ডনস্থ তার ওল্ডহাম বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না ………রাজিউজন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। ইংল্যান্ডের বাদ যোহর মরহুমের জানায নামায শেষে তাকে সেখানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ বাহুবলে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আলীম ইয়াছিনী, যুগ্ম আহবায়ক নূরুল আমিন, উপজেলা যুবদলের নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর ছাত্রদলের নেতা শেখ আলিফ উদ্দিন প্রমুখ। বিবৃতিদাতাগন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।