বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে গণফোরামের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবনের লন্ডন গমন উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক আবুল হোসেন জীবনের যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবীগঞ্জ বাজারস্থ আরজু হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক আকলিছ মিয়া। উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মুশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক আবুল হোসেন জীবন। অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, গণফোরাম নেতা ডাঃ তাজুদ মিয়া, ওলিউর রহমান, তকলিছ মিয়া, ছনর আলী, জাকির হোসেন, জিয়াউর রহমান, হুমায়ুন আহমেদ প্রমূখ। সভায় গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক সংবর্ধিত ব্যক্তিত্ব আবুল হোসেন জীবন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে আমার সংক্ষিপ্ত সফর উপলক্ষে নবীগঞ্জ উপজেলা গণফোরাম কর্তৃক আমাকে সংবর্ধনা দেয়ায় আমি চিরকৃতজ্ঞ। এ সময় তিনি গণফোরাম নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখে গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com