বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শিলা পাথরে মানুষের চোঁখের আকৃতি!

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বাস করুন বা না করুন, অবিশ্বাস্য হলেও সত্য। সম্প্রতি নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শিলা পাথরের মাঝে মানুষের চোঁখের আকৃতি দেখা গেছে! ঘটনাটি ঘটেছে পৌর শহরের রাজাবাদ গ্রামে। কুড়িয়ে পাওয়া শিলা পাথরের চোঁখের দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রেখেছেন শিশুটির পিতা সংগীত শিল্পী মোস্তাফিজুর রহমান সেলিম। ঘটনাটি জানাজানি হলে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমে। কিছুক্ষনের মধ্যে প্রাকৃতিক শিলা পাথরটি গলে যাবে বিধায় নিজ মোবাইল দিয়ে ছবি ধারন করে রাখেন তিনি। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান সেলিমের সাথে কথা হলে তিনি জানান, কয়েক দিন পুর্বে বিকেলে বয়ে যাওয়া শিলা বৃষ্টির সময় হোমল্যান্ড স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার জেনি ও তার ছোট ভাই জে কে হাই স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র তানহিদুর রহমান অনি এবং আদর্শ প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র তৌসিফুর রহমান অহি খেলার জন্য শিলা বৃষ্টির পাথর কুড়িয়ে আনে। এ সময় পাথরের মাঝে মানুষের চোঁখের আকৃতি দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে এ দৃশ্য দেখতে পায়। সাথে সাথে এর ছবি ক্যামেরায় ধারন করে রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com