শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শেখ শিপনের সভাপতিত্বে ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আতাউর রহমান শামীম-এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুকন আহমেদ চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ মইনুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা মান্না চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জামিল আহমেদ, আসাদ আল-মুরাদ, শাখাওয়াত চৌধুরী তায়েম, সেজু আহমেদ, মেরাজ আহমেদ নাহিদ, মোঃ আবু তাহের, জাকারিয়া আহমেদ, মাসুদ আহমেদ, রানা আহমেদ, জালামিন আহমেদ, নাছির আহমেদ, রাজন আহমেদ, শেখ কাউছার, সামছুল ইসলাম, জুয়েল তালুকদার, শেখ নাঈম, এস.এম কামরুল, আতাউর রহমান, শেখ আলী আহমেদ মিটন, হোসাইন আহমেদ নাছির, মোঃ মামুন, শেখ শাহান, জুয়েল মিয়া, মিয়া মোঃ উজ্জল, আক্তার হোসেন, শুভ আহমেদ, মোঃ জাকির মিয়া, সানী আহমদ, শিপন খাঁন, বিজয় আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আল-আমীন আহমেদ, কপিল উদ্দিন, নিকলেশ দাশ, জিয়াউর রহমান জিবন, রাহিম আহমেদ, ফাহিম আহমেদ, নয়ন আহমেদ প্রমুখ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করণে ছাত্রদল কর্মীদের রাজপথে থেকে কঠোর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ সামছুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com