বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের চৌকি গ্রামে ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৬৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের বিশ্বিজত দাশ ও ভুবন দাশের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নাম জপ, গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরন। স্বস্ত্যয়নী মধুসুদন চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং গোপেশ চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, এসপিআর শ্যামাপদ ভট্টাচার্য্য। এতে আলোচনা করেন, যাজক রনজিত দাশ, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি স্বস্তয়নী ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, যোগেন্দ্র দাশ প্রমুখ। এতে রাখাল চন্দ্র দাশ, বিধু ভুষন গোপ, ডাঃ নরেশ দাশ, রতিশ দাশ, কৃষ্ণ চক্রবর্ত্তীসহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com