মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথম পর্যায়ে সকাল ৭টায় কোর্ট স্টেশন চাষী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহশ্রাধিক রোগীদের ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা কার্যক্রম দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে অংশগ্রহন করেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ রায়, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য নিয়াজুল বর চৌধুরী, অফিস সেক্রেটারী ফজলুল করিম, ল্যাব টেকনোলজিষ্ট পলাশ চন্দ্র সরকার ও আব্দুল্লাহ মিন্টু প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে সকাল ১০টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ডায়াবেটিক বিশেষজ্ঞ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য ডাঃ জমির আলী, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ এস এস আল আমিন সুমন, ডাঃ সুদীপ রায়, ডাঃ নিলুফা ইয়াছমিন (সুমি) প্রমুখ। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস সহ গাইনি বিভাগ চালু হয়েছে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com