বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের ২নং পুল এলাকা থেকে ৩ ইভটিজার আটক ॥ সতর্ক করে মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা ৩ ইভটিজারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- ২নং পুল এলাকার আব্দুল মতিনের পুত্র সাইফুল ইসলাম (১৮), একই এলাকার রফিক মিয়ার পুত্র আব্দুল আজিজ (১৭) ও বহুলা গ্রামের হারুন মিয়ার পুত্র সুবল মিয়া (১৮)। পুলিশ জানায়, আটককৃতরা ওই এলাকায় স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং করত। ইভটিজিং করার সময় তাদেরকে আটক করা হয়। পরে রাত ১২ টার দিকে ওই যুবকদের তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, প্রথম বারের মত তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে একই ঘটনা করলে ছাড়া দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com