বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই উপজেলার বোমাপুর গ্রামে সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বোমাপুর গ্রামে হাস ছড়ানোর ঘটনা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এনামুল হককে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। এ ছাড়া ওই গ্রামের আলাই মিয়ার পুত্র গোলাপ মিয়া (২০), আলকাছ আহমেদ (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুত্র জানায়, ওই গ্রামের কদর আলীর পুত্র সিরাজুল মিয়ার সাথে আলাই মিয়া পুত্র নশাই মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার দুপুরে নশাই মিয়ার তার জমিতে হাঁস থাকার জন্য ঘর তৈরি করতে গেলে সিরাজ মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নশাই মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাকী আহত মলাই মিয়ার পুত্র ঝাড়-মিয়াসহ অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com