সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার আহবান জেলা প্রশাসকের

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার আহবান জানিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান। এ ব্যাপারে বিভিন্ন স্থান থেকে শিক্ষকদের অনিহা রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কারও চাওয়া না চাওয়ার সুযোগ নেই এখানে। তিনি শিক্ষার্থীদেরকে যেন নিজের সন্তান মনে করে শিক্ষকরা আদর করেন এবং লেখাপড়া করান তাও নিশ্চিত করার আহবান জানান। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার কাজে গতিশীলতা আনয়ন কওে এবং দুর্নীতি হ্রাস করে। জনগনের সময় সাশ্রয় হয়। অনলাইন ও ই নথিতে কাজ করলে নথি পাইনি কেউ বলতে পারবে না। তাই সকল দপ্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি নিয়মিত হাসপাতাল পরিদর্শন করবেন ঘোষনা দিয়ে বলেন, ডাক্তাররা যাতে ঢাকামুখি না হয় এবং শুন্য পদ পুরনের চেষ্টা করবেন। আর মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করা হবে। এখানে কোন কম্প্রোমাইজ করা হবে না। স্থানীয় সংসদ সদস্যও এ ব্যাপারে আন্তরিক। নদীর পানি দূষনের বিষয়টিও দেখা হবে। এ ব্যাপারে সবাইকে নিশ্চিত থাকতে বলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমে দেখা করে এই সমস্যার কথা বলব। আলোচনায় সমাধান না হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করতে হবে। আমরা যার যার আঙ্গিনা এবং অফিস নিজ দায়িত্বে পরিস্কার করব। আমার দায়িত্বকালীন সময়ে ছাদ কৃষিকে আন্দোলন হিসাবে গ্রহণ করব।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল, সদর থানার ওসি মাসুক আলী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রহমানও ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com