বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে-অতিরিক্ত পুলিশ সুপার রবিউল

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আইন শৃংখলা ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে হবিগঞ্জ সদর মডেল থানার গোপায়া ইউনিয়নের ৫নং বিট পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-অভিভাবক, স্কুল, কলেজ শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন-নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদকে না বলা, নিজের পিতা-মাতা ও দেশের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করতে হবে। দূর্নীতিমূক্ত সমাজ প্রতিষ্ঠা করার পাশাপাশি, উন্নত বাংলাদেশ বির্নিমানে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেক তরুণের স্বপ্ন থাকা উচিত, যে স্বপ্ন হবে দেশটাকে দুর্নীতিমুক্ত করে স্বনির্ভর ভাবে গড়ে তোলা। শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা গ্রহণ নয়। সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পিছনে ঘুরতে হয় না। চাকরিই মানুষের পিছনে ঘুরে। এর জন্য দরকার দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা। দুর্নীতি আমাদের জীবনকে ধ্বংস করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com