বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শচীন্দ্র কলেজ

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৮৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে বিজয়ফুল তৈরী প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব ২০১৯ এর বিজয় ফুল তৈরীতে ‘গ’ গ্রুপে শ্রেষ্ঠ শচীন্দ্র কলেজ। এছাড়া একই গ্রুপে দেশাত্মবোধক গানে ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। হবিগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে বিজয়ফুল উৎসব উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। বানিয়াচং উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিট শচীন্দ্র কলেজ উপজেলায় তিনটি বিভাগে বিজয়ী হয় এবং জেলায় ২টি বিভাগে ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। শচীন্দ্র কলেজ এর বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হচ্ছেন, বিজয় ফুল তৈরিতে সঞ্চয় সূত্রধর, দেশাত্ববোধক গানে মর্তুজ আহমেদ, নবনীতা দাস, জয় দাস, তানিয়া আক্তার সুমী, অলিউর রহমান শাহান, সীমা আক্তার, তানিয়া আক্তার, তন্ময় মোদক। সার্বিক তত্তাবধানে ছিলেন শচীন্দ্র কলেজের সহশিক্ষা বিভাগের আহ্বায়ক প্রভাষক মোঃ আব্দুল আহাদ খান, সদস্য প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক গৌতম সরকার ও প্রভাষক সুকান্ত গোপ।
এছাড়া শচীন্দ্র কলেজের শিক্ষার্থী সামাদ আহমেদ রাসেল, শাসমিন আক্তার, আশরাফুন্নেসা রাণী, তানভীর সিদ্দিকী তোয়াহা প্রতিযোগীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। প্রতিযোগিতা শেষে বিজয় ফুল উৎসবে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আগামী ৯ নভেম্বর জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান জেলা প্রশাসক। শচীন্দ্র কলেজের কৃতিত্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান বিজয়ীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান এবং বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শচীন্দ্র কলেজের সুনাম ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবার জন্য উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com