বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর সংবাদদাতা ॥ আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার হরষপুর রেলষ্টেশনে ট্রেনের ছাদে অন্যের ঝগড়া থামাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (৩০) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের মাধবপুুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া(৩০) ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। রেলওয়ে বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি সকালে হরষপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ট্রেনের ছাদে দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়। বিষয়টি দেখতে পেয়ে স্টেশনে অন্য একটি ট্রেনের জন্য অপেক্ষমান মুরগি ব্যবসায়ী সুমন ঝগড়া থামাতে ট্রেনের ছাদে যান। তখন ট্রেনটি ছেড়ে দিলে তিনি লাফিয়ে নামার চেষ্টা করলে দু’টি বগির মাঝখানে পড়ে মারা যান সুমন। হরষপুর রেলওয়ে স্টেশনের মাস্টার পরেশ আলী শিকদার জানান, সুমন মিয়ার মুরগি নিয়ে আখাউড়া যাওয়ার কথা ছিল। তিনি অন্যের ঝগড়া থামাতে জালালাবাদ ট্রেনের ছাদে উঠেন। এ সময় ট্রেন ছেড়ে দেয়ায় লাফিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি ঘটনাস্থল থেকে বেশ দূরে হওয়ায় তারা বিষয়টি আমাদের জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com