বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে এমপি আব্দুল মজিদ খান টুর্নামেন্টে ফাইভ এন্ড সিক্স চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৫৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফাইভ এন্ড সিক্স স্পোটিং ক্লাব। তবে নির্ধারিত খেলা গোল শূন্য ও ট্রাইবেকারে উভয় দলের গোল সমান থাকায় ফাইনালে ভালো খেলা প্রদর্শন, শৃংখলা রক্ষা এবং সারা টুর্নামেন্টে প্রতিপক্ষ দল থেকে গোল বেশি হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী ফাইভ এন্ড সিক্স স্পোটিং ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বানিয়াচং ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়া মাঠ) ফাইনাল খেলা শুরু হয়। খেলায় নির্ধারিত সময়ের আগেই দর্শকরা কানায় কানায় ভরে যায়। উভয় দলেই আফ্রিকান এবং আবাহনী-মোহামেডানের খেলোয়াড় থাকায় ফাইনাল খেলা প্রাণবন্ত হয়ে উঠে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে উভয় দল গোল শূন্য থাকায় পরে খেলাটি ট্রাইবেকারে গিয়ে দাঁড়ায়। ট্রইবেকারেও ২ বার ড্র হয়। এরই মধ্যে আলোর স্বল্পতা দেখা দিলে খেলা বন্ধ হয়ে যায়। দুই দলের ম্যানেজার সিদ্ধান্তের জন্য উপজেলা ক্রীড়া সংস্থার উপর ছেড়ে দেন। ফলে উভয় দলের পারফরমেন্সের উপর বিচার-বিশ্লেষণ করে এগিয়ে থাকায় ফাইভ এন্ড সিক্স স্পোটিং ক্লাবকে উপজেলায় গিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে ভালোবাসেন। আর আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। শফিউর রহমান সাফি, মহিউদ্দিন আগা খান ও সাহিবুর রহমান যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম), বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন মাস্টার, থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, এমপি আব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টের আহবায়ক এনামুল মোহিত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারী আব্দুল মতিন। সহকারি ছিলেন সামল ও শরীফ। ফাইনাল খেলায় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইন শৃংখলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যসহ প্রায় ১২/১৫ হাজার দর্শক সমাগম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com