বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক কামরুল হাসান এর যোগদান

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৯১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান গতকাল যোগদান করেছেন। ২১তম বি.সি.এস (প্রশাসন) এর ক্যাডার মোঃ কামরুল হাসান এর আগে সংস্কৃতি মন্ত্রনালয়ের উপ মন্ত্রীর একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ইতিপুর্বে মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব, গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২পুত্র সন্তানের জনক মোঃ কামরুল হাসান ময়মনসিংহ জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ময়মনসিংহ এডওয়ার্ড স্কুল থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি ও ঢাকা বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রানী বিদ্যায় অনার্স এবং মাষ্টার্স সম্পন্ন করেন। কিছুদিন তিনি মৌলভীবাজার সরকারী কলেজে শিক্ষকতাও করেন। তিনি এক জন দক্ষ, কর্মঠ, সৎ ও মেধাবী কর্মকর্তা হিসাবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com