মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ভাই খুনের অভিযোগে ছোট ভাই ও ভাবি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জয়পুর গ্রামে সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ছোট ভাই আবুল বাশার ওরুপে কামাল (৪০) ও তার স্ত্রী কোহিনুর আক্তার (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেম ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার গঙ্গা সাগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। ঘটনার পর থেকেই আবুল বাশার ওরুপে কামাল ও তার স্ত্রী কোহিনুর আক্তার বাড়ী থেকে পালিয়ে যায়। এবং কামালের বন্ধুর বাড়ীতে আশ্রয় নেয়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দাল মিয়া তার ভাগের সম্পত্তি দু’মেয়ের নামে রেজিষ্টি করে দিয়ে দেন। এ নিয়ে আব্দাল মিয়ার ভাই আবুল বাশার ওরুপে কামাল ওই সম্পত্তিতে তার অংশ দাবি করে দীর্ঘদিন ধরে দেন-দরবার করে আসছিল। সম্প্রতি চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়ার নেতৃত্বে শালিসের মাধ্যমে তা প্রায় নিষ্পত্তিও করে দিয়ে ছিল। কিন্তু কামাল তা না মেনে আবারও দেন-দরবার করতে থাকে। ২২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আব্দাল মিয়া মোটর সাইকেল যোগে চৌমুহনী বাজার থেকে বাড়ী আসা মাত্রই কামাল মিয়া লাঠি দিয়ে আঘাত করলে আব্দাল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। মূর্মূষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মায়মুনা আব্দাল মিয়াকে মৃৃত ঘোষনা করেন। এ ব্যাপারে আব্দাল মিয়ার স্ত্রী হারুনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com