বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেবপাড়া ইউপি’র উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর নৌকার বিরোধীতা করায় লোকমান খান আব্দুল আজিজ ও জাবেদ মিয়াকে বহিষ্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৭৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০ন দেবপাড়া ইউনিয়র উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতা করায় দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য লোকমান খান এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জাবেদ মিয়াকে ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে এমনকি গত ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মোহিত চৌধুরী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই নির্বাচনে ইউপি আওয়ামীলীগের উল্লেখিত সদস্যগণ নৌকার বিরোধীতা করায় গত ২১ অক্টোবর দেবপাড়া ইউপি আওয়ামীলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ীমীলীগের সদস্য লোকমান খান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক জাবেদ মিয়াকে ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ব্যাপারে উল্লেখিত ব্যক্তিদ্বয়কে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের বরাবরে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com