শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিক্ষক ও অভিভাবকের প্রচেষ্ঠাতেই শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা সম্ভব-মোতাচ্ছির

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের জীবনে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের ভুমিকা অপরিসীম। অভিভাকরা আবেগের বশবর্তী হয়ে কাজ করলেও এক্ষেত্রে শিক্ষকদের পক্ষে ধৈর্য ধারণ করাটাই শ্রেয়। শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্ঠাই শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের এড়ালিয়া গ্রামে ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ের লক্ষ্যে আয়োজিত ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
একজন শিক্ষার্থীর সঠিক মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সু-সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, যখন একজন শিক্ষার্থীর শিক্ষা-জীবনে কোনো সমস্যা দেখা দেয়, তখন শিক্ষক ও অভিভাবকের সমন্বিত উদ্যোগেই তা সমাধান করা সম্ভব। শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্যার কথা তার বাবা-মায়ের সামনে তুলে ধরলে বাবা-মা তখন তাদের সন্তানের সমস্যা সমাধান করে তাদের জীবন রক্ষা করতে পারেন। আবার অনেক সময় এমনও দেখা যায় যে, বাবা-মায়েরা তাদের বাচ্চাদের উপর রেগে যান বা তাদের নানাভাবে দোষারোপ করে তখন এই পরিস্থিতিতে সাধারণত শিক্ষকরাই চালকের আসনে বসেন। এই দুইয়ের মধ্যে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, সমস্যা সমাধান বা জটিল পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষেত্রে এই দুটোই খুব কার্যকরী।
মাদ্রাসা সুপার আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মাওঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জ‘র সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ আব্দুল হালিম, মাদ্রাসার সহকারি শিক্ষক মুফতি মুজিবুর রহমান, মাওঃ হাফেজ শাহ আলম, মাওঃ আবু তাহির, মাওঃ সামছুল হক, মাওঃ জয়নাল আবেদীন, সাইফুর রহমান সুমন, মিজানুর রহমান চৌধুরী, সহকারি শিক্ষিকা মাহমুদা খাতুন, মাহবুবা আক্তার, নাসরিন খানম, সুজিনা বেগম, মর্জিনা আক্তার, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি ফজলুল হক, মুহাম্মদ লোকমান হোসাইন, আইয়ুব আলী, আব্দুস সালাম, আব্দুল আহাদ, জিহাদ হাসান, আব্দুল কাইয়ুম ও আমির মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com