মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তেতৈয়া থেকে এক টমটম চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তেতৈয়া গ্রামে সাবাজ মিয়া (২২) নামে এক টমটম চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র। গতকাল শুক্রবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরন করে। অপর একটি সুত্র জানায়, সাবাজ একই এলাকার জনৈক জমির আলী নামে এক সুদখোরের কাছ থেকে সম্প্রতি ৫ হাজার টাকা দার নেয়। কিন্তু সময়মত টাকা পরিশোধ করতে না পারায় ওই টাকা চক্রবৃদ্ধি হারে ২০ হাজার টাকায় চলে আসে। এদিকে, টমটম চালক সাবাজ মহাজনের টাকা পরিশোধ করতে না পেয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেচে নেয়। তবে সাবাজের মৃত্যুও খবর শুনে প্রতারক জমির আলী এলাকা থেকে সটকে পড়ে বলে জানা গেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com