শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

এমপি আবু জাহিরের প্রচেষ্টায় হবিগঞ্জে শিগগিরই নির্মাণ হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টায় হবিগঞ্জে শিগগিরই শুরু হচ্ছে ৩৩/১১ কেভি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই উপকেন্দ্রটি উদ্বোধন হলে এলাকার লো ভোল্টেজ সমস্যার সমাধানসহ নিশ্চিত হবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ।
গতকাল শুক্রবার সকাল ১১টায় নির্মিতব্য উপকেন্দ্রের স্থান পরিদর্শনে যান এমপি আবু জাহির। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুন, প্রকল্প পরিচালক কেএম নাজিম উদ্দিন, হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ, দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ জানান, হবিগঞ্জ শহরে বর্তমানে ৬টি ফিডার রয়েছে। যে কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এমপি আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টায় ২৫ কোটি টাকা ব্যয়ে শীঘ্রই এই উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হচ্ছে। এক বছরের মধ্যেই কাজ সম্পন্ন হবে। উদ্বোধন হলে ৬টি ফিডারের সাথে যোগ হবে আরো ৮টি ফিডার। ফলে লো ভোল্টেজ সমস্যার সমাধাণসহ নিশ্চিত হবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ।
স্থান পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, বিএনপি বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ রেখে গেছিল ৩ হাজার মেঘাওয়াট। সেই জায়গা থেকে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন নিয়ে এসেছি ২২ হাজার মেঘাওয়াটেরও উপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতোমধ্যে সারাদেশের ৯৫ শতাংশ পরিবারে বিদ্যুতের সেবা নিশ্চিত করেছে। হবিগঞ্জ শহরবাসীর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এই উপকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com