মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গুণী আলোকচিত্র শিল্পী হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৮ পেয়েছেন ডাঃ সুমন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গুণী আলোকচিত্র শিল্পী হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৮ পেয়েছেন ডাঃ এস.এস. আল-আমিন সুমন। গতকাল বৃহস্পবিার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তার হাতে এ সম্মননা তুলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় জেলা প্রশাসন কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডাঃ এস.এস আল-আমিন সুমন। সবার কাছে ডাঃ সুমন নামেই পরিচিত। তিনি ১৫ বছর ধরে দন্তরোগ বিশেষজ্ঞ হিসেবে হবিগঞ্জে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফটোগ্রাফি তার নেশা। বিগত ১২ বছর ধরে ফটোগ্রাফির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ছবির মাধ্যমে তিনি দেশের প্রাণ-প্রকৃতি, জীব-বৈচিত্র তুলে আনেন। তিনি মনে করেন ফটোগ্রাফির মাধ্যমে সমাজকে বদলানো সম্ভব। মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্বব। ফটোগ্রাফির মাধ্যমে সমাজের যে কোন চিত্র সহজেই উপস্থাপন করা সহজ বলে তিনি বিশ্বাস করেন। তাই তার ছবিগুলো জীবন্ত মনে হয়। বিগত এক যুগেরও বেশী সময় ধরে দেশী-বিদেশী অনেক চিত্র প্রদর্শনীতে তার তুলা ছবি স্থান পেয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রদর্শনীতে তিনি ১ম ও ২য় স্থান অধিকার করেছেন একাধিকবার। এছাড়াও বেশ কয়েকটি চিত্র প্রদর্শণীর আয়োজকের মূল ভুমিকা পালন করেছেন। বর্তমানে তিনি “পাখির চোখে হবিগঞ্জ” শীর্ষক একটি বিষয় নিয়ে কাজ করছেন। বিশ্বের অন্যতম অনলাইন ভিক্তিক জনপ্রিয় ফটোগ্রাফি গ্র“প “শখের ছবিয়াল” এর মূল সমন্বকারী ও এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও হবিগঞ্জকে ফটোগ্রাফিতে এগিয়ে নেবার জন্য “ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ” নামক একটি সংগঠন প্রতিষ্ঠায় মূল ভুমিকা পালন করেছেন। এই সংগঠনে স্বনাম খ্যাত অনেক ফটোগ্রাফার যুক্ত রয়েছেন। এছাড়াও ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের পক্ষ থেকে তরুনদের ফটোগ্রাফিতে উৎসাহ দেয়া হয়। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও একজন সমাজ কর্মী এবং সংগঠক হিসেবে রয়েছে তার বেশ পরিচিতি। ডাঃ সুমনের পিতা হবিগঞ্জের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী এবং মাতা বিশিষ্ট লেখিকা ও সমাজ সেবক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি। স্ত্রী ডাঃ রোজিনা রহমান একজন স্বনামধণ্য শিশুরোগ বিশেষজ্ঞ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাদের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে। ডাঃ সুমনের কাছে ফটোগ্রাফি হচ্ছে সম্মান ও ভালবাসার জায়গা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com