মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

উমেদনগর পৌর হাই স্কুল এমপিওভুক্ত হওয়ায় এমপি আবু জাহিরকে শুভেচ্ছা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টায় হবিগঞ্জ শহরের উমেদনগর পৌর হাইস্কুল এমপিওভুক্ত হওয়ায় তাঁকে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দৃ ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল সংসদ সদস্যের বাসভবনে এসে তারা এই শুভেচ্ছা প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্তিসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখায় এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন- উমেদনগর পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী মোঃ আব্দুল জলিল, শিক্ষানুরাগী সদস্য জালাল উদ্দিন খান, অভিভাবক সদস্য সোনাই মিয়া সরদার, কুতুব উদ্দিন, কদ্দুছ খান, জমশের আলী, শিক্ষক হালিমা আক্তার, মমতাজ বেগম, আলফিনা আক্তার, মাছুরা বেগম, নোমান মিয়া, শরাফত উল্লা, সুমন পাল ও হাবিবুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এমপি আবু জাহিরকে মিষ্টিমুখ করান। প্রধান শিক্ষক কাজী মোঃ আব্দুল জলিল জানান, এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার ১ বছরের মাথায় বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। এনে দিয়েছেন একটি ভবনও। এছাড়াও দায়িত্ব নেয়ার পরপরই তিনি একটি অফিস কক্ষ প্রতিষ্ঠা করে দেন। পাশাপাশি পুরাতন ভবন সংস্কারের জন্য দিয়েছেন আরো ১০ লাখ টাকা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপি আবু জাহির এর প্রতি আবেদন জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com